শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

নতুন পুলিশ সুপার নিয়োগ ঢাকা ও কুমিল্লায়

নতুন পুলিশ সুপার নিয়োগ ঢাকা ও কুমিল্লায়

ঢাকা ও কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদে দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন উপসচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানকে ঢাকার পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে কুমিল্লার পুলিশ সুপার করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সুপারনিউমারারি পদোন্নতি) মো. মনিরুজ্জামানকে একই সংস্থায় পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।