শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

জানুয়ারিতেই প্রাথমিকের সব শিক্ষার্থীরা বই পাবে

জানুয়ারিতেই প্রাথমিকের সব শিক্ষার্থীরা বই পাবে

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পরিমার্জনের জন্য কিছুটা বিলম্ব হলেও জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই।

রোববার (১৭ নভেম্বর) সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি এ সময় আরো বলেন, ‘এই মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়। তবে প্রধান লক্ষ্য হচ্ছে প্রধান শিক্ষকদের দশম গ্রেড নিশ্চিত করা।’

এর আগে, বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সিলেটের শিক্ষার চিত্র তুলে ধরেন। পাশাপাশি শিক্ষক সংকটসহ বিভিন্ন কারণে শিক্ষাক্ষেত্রে সিলেটের পিছিয়ে থাকার বিষয়টিও অবগত করা হয় উপদেষ্টাকে। এসময় সব কর্মকর্তাদের গুরুত্ব সহকারে কাজ করে শিক্ষার মান বাড়ানোর তাগিদ দেন উপদেষ্টা।