শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

জাতীয় নাগরিক কমিটি ডিসেম্বরেই দেশের সব থানায় কমিটি দেবে

জাতীয় নাগরিক কমিটি ডিসেম্বরেই দেশের সব থানায় কমিটি দেবে

হাসিনা সরকারের পতনের পর তৈরি হওয়া জাতীয় নাগরিক কমিটি সারাদেশে তাদের কিমিটি চূড়ান্ত করছে। ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানায় প্রতিনিধি কমিটি গঠন করবে বলে জানায়েছে সংগঠনটি। 

রোববার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নাগরিক কমিটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘আগামী মাসের মধ্যেই বাংলাদেশের সকল থানায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠিত হবে। ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হোন। বাংলাদেশ পুনর্গঠন করুন।’

 এর আগে ২ নভেম্বর ‘থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা’ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এতে বলা হয়, সব কমিটিতে কমপক্ষে ২৫ শতাংশ নারী প্রতিনিধি থাকবেন।

 কমিটির প্রতিনিধিদের মধ্যে থাকবেন শহীদ পরিবারের সদস্য ও অভ্যুত্থানে আহত হওয়া ব্যক্তিরা (৫ শতাংশ), সংখ্যালঘু প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। কৃষক-শ্রমিক প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। এ ছাড়া এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব থাকবে কমিটিতে।

গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। ওইদিন নতুন এই রাজনৈতিক প্লাটফর্মের ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।