শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

তিন প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জে পলিথিন রাখায়

তিন প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জে পলিথিন রাখায়

হবিগঞ্জ জেলায় আজ অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। পলিথিন রাখার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ ফরিদুর রহমানের নেতৃত্বে প্রশাসনের একটি টিম শহরের চৌধুরীবাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চলায়। এ সময় পলিথিন রাখার অপরাধে চৌধুরীর বাজারের সিয়াম স্টোরকে ২ হাজার, পলাশ স্টোরকে ৫০ হাজার ও সুমন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৬৬ কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মোহন জানিয়েছেন অবৈধ পলিথিনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।