শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

চার ডাকাত গ্রেফতার নাটোরে

চার ডাকাত গ্রেফতার নাটোরে

নাটোর জেলা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ১৮ ঘন্টার মধ্যে ডাকাতি পণ্যসহ চার ডাকাতকে বুধবার রাত ১০টায় গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নিজ দপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

গ্রেফতারকৃত চার ডাকাত হচ্ছে নাটোর সদর উপজেলার আলাইপুর মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রনি (৩৬), তেবাড়িয়া উত্তরপাড়ার মৃত হারুন আলীর ছেলে সবুজ আলী (২৭), সিংড়া উপজেলার বিলদহর গ্রামের মোঃ আতারুলের ছেলে মোঃ এনামুল হক (২৮) এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার দাঁড়িয়া গাথি গ্রামের  মৃত নিরেন চন্দ্রের ছেলে মিন্টু কুমার (৩২)

অভিযানে উদ্ধারকৃত ডাকাতি পণ্যের মধ্যে রয়েছে একটি সোনার চেইন, একটি সোনার আংটি, গলিত ঝুর স্বর্ণ, স্বর্ণ বিক্রর নগদ ১৩ হাজার ৫০০ টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি লোহার চাপাতি, একটি ছোরা ও দুইটি হাসুয়া।

পুলিশ সুপার জানান, নাটোর পৌরসভার মিরপাড়া এলাকার উত্তম কুমার সাহা এবং উত্তর বড়গাছা এলাকার স্বপন কুমার কুন্ডু বুধবার ভোর রাত ৪ টার দিকে তাদের নিজ নিজ বাড়িতে ডাকাতির অভিযোগ করে নাটোর থানায় গতকাল মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নওগাঁ থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম এবং নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।