শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

বিএনপির আলোচনা সভা নওগাঁয় সংহতি দিবস উপলক্ষে

বিএনপির আলোচনা সভা নওগাঁয় সংহতি দিবস উপলক্ষে

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলায় জেলা বিএনপি'র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি'র কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

আলোচনা করেন জেলা বিএনপি'র সাবেক সভাপতি মো. নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, ভিপি রানা, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া এ উপলক্ষে বেলা সাড়ে ১২টা থেকে বলদগাছী উপজেলা পরিষদের সামনে বিজয়স্তম্ভ চত্বরে উপজেলা বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে,কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব তুলে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সহসভাপতি ফিরোজ আলম, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু ও রেজানুর রহমান স্যান্ডুসহ উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। 

পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।