শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় নিহত-৩ জন

সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় নিহত-৩ জন

জেলার  বিনেরপোতা এলাকায়  আজ ভোরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক শিল্পনগরী সংলগ্ন আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, ভোর ৫ টার দিকে একটি প্লাটিনা মোটর সাইকেল যোগে উক্ত তিন ব্যক্তি সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী সংলগ্ন বিনেরপোতা আব্দুর রহমান কলেজের সামনে তাদের মোটর সাইকেলটি পৌছালে সেখানে বিপরীত দিক থেকে আসা (খুলনা থেকে ছেড়ে আসা) একটি আইচার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। তিনি আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এদিকে, একসঙ্গে তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।