শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

ব্যারিস্টার সুমনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল পল্লবীতে

ব্যারিস্টার সুমনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল পল্লবীতে

রাজধানীর পল্লবীতে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যা ৬টায় পল্লবী থানায় ব্যারিস্টার সুমনকে রিমান্ডে আনা হয়। থানার সামনে বিক্ষোভ করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির কয়েকশ নেতাকর্মী।

পল্লবীর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সেনা বলেন, ছাত্র হত্যা মামলার আসামি ব্যারিস্টার সুমনকে থানায় রিমান্ডে আনা হয়েছে। এই খবর জানাজানি হলে বিএনপিসহ ছাত্র জনতা থানার সামনে জড়ো হয়।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, মিরপুর মডেল থানার একটি মামলায় ব্যারিস্টার সুমনকে রিমান্ডে আনা হয়েছে। ওই থানায় জায়গার সংকুলান না হওয়ায় আসামিকে পল্লবী থানায় নিয়ে আসা হয়েছে। লোকজন তার ফাঁসির দাবিতে মিছিল করেছে।