শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

ফিটনেসবিহীন গাড়ি চালানো বন্ধ করতে হবে গণপরিবহণে শৃঙ্খলা আনতে

ফিটনেসবিহীন গাড়ি চালানো বন্ধ করতে হবে গণপরিবহণে শৃঙ্খলা আনতে

গণপরিবহণে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা এবং এলোমেলো ভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে।
‘ট্রাফিক পক্ষ-২০২৪’ উপলক্ষে ট্রাফিক-মিরপুর বিভাগের আয়োজনে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গতকাল সন্ধ্যায় গাবতলী বাস টার্মিনালে এক মতবিনিময় সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ কথা বলেন।  
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার এ. এফ. এম. তারিক হোসেন খান ও হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান আলহাজ্ব মো. কফিল উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সভাপতি রমেশ চন্দ্র ঘোষ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস।
বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, ড্রাইভার ও বাস শ্রমিকদের আরো সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। তাদেরকে আরো বেশি মনিটরিং করা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সবাই আন্তরিকভাবে কাজ করলে মহানগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে। যে কোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সব সময় পাশে থাকবে।