শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

মেডিকেল টিম গঠন রুটিন ওয়ার্ক প্রধান উপদেষ্টার জন্য

মেডিকেল টিম গঠন রুটিন ওয়ার্ক প্রধান উপদেষ্টার জন্য

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা নিয়ে কোন ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান।

গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

সায়েদুর রহমান বলেন, ‘এটি একটি নৈমিত্তিক বিষয় বা রুটিন ওয়ার্ক। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’