শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

বাংলাদেশ ও উগান্ডার ভিসা ছাড় চুক্তি নিয়ে আলোচনা

বাংলাদেশ ও উগান্ডার ভিসা ছাড় চুক্তি নিয়ে আলোচনা

বাংলাদেশ ও উগান্ডা উভয় দেশের নাগরিকদের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।

বাংলাদেশে উগান্ডার অনাবাসিক হাইকমিশনার জয়েস কাকুরামাতসি কিকাফুন্ডা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আলোচনা হয়।  

বৈঠকে রাষ্ট্রদূত তার নতুন ভূমিকার জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে উগান্ডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় পররাষ্ট্র দপ্তরের মধ্যে নিয়মিত পরামর্শ বৈঠক আয়োজনসহ সহযোগিতার মূল ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করা হয়।

উভয় পক্ষই বিশেষ করে চুক্তি-ভিত্তিক চাষাবাদের মাধ্যমে কৃষিতে সহযোগিতার সুযোগ অন্বেষণ করে এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেয়।

তারা দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নে দ্বৈত কর পরিহার এবং বিনিয়োগ সুরক্ষার বিষয়ে চুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের শক্তিশালী ওষুধ শিল্পকে উগান্ডায় উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের পণ্যের সম্ভাব্য সরবরাহকারী হিসেবে উল্লেখ করেন।

উভয় পক্ষই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাণিজ্য প্রতিনিধিদলের আদান-প্রদানকে উৎসাহিত করতে সম্মত হয়।