শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান এবং হিলি ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বদিউজ্জামান গতকাল শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
হিলি স্থলবন্দর সি এন্ড এফ এ্যাসোয়েশনের সভাপতি  সভাপতি ফেরদৌস রহমান বলেন, ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন গত ৩ অক্টোবর  আমাদের পত্র দিয়ে জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বুধবার ৯ অক্টোবর থেকে  ১৪ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে উভয় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে পুনরায়  পুরো দমে  আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হবে।
এদিকে হিলি স্থলবন্দর পুলিশ  ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ পরিদর্শক মোঃ বদিউজ্জামান বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।কিন্তু ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।