শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ২ মহাসড়কে যানজট

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ২ মহাসড়কে যানজট

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ করেন তারা। 

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন বলে জানা যায়।

অবরোধের কারণে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যানজটের প্রভাবে ভোগরা বাইপাস হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও গিয়ে পড়ে।