শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

মেহেরপুরে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন

মেহেরপুরে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন

মেহেরপুর জেলায় সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাতে রাসুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কানন সাহিত্য সংস্কৃতিক সংসদ মেহেরপুর এর উদ্যোগে গতকাল শুক্রবার রাত ৭টায় ড. শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে  মফিজুর রহমান মুক্ত মঞ্চে নাতে রাসুল সন্ধা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদ উপদেষ্টা মোঃ আব্দুল জাব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মাহফুজুর রহমান আখন্দ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক তাজউদ্দীন খান।
এসময় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কাজী নজরুল শিক্ষা মঞ্জিলের শিক্ষক মোহাঃ মোসলেম আলীকে স্বীকৃতি স্মারক।  একে এম সাইফুল্লাহকে  
দ্বীন ইসলাম প্রচারে বিশেষ অবদান রাখায় মরণোত্তর পদক। এবং সোহেল রানা ডলারকে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় স্মারক প্রদান করা হয়।
সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ইসলামিক গান, কবিতা, গজল পরিবেশন করা হয়।