বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালো ব্রাভো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালো ব্রাভো

আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়েছেন বহু আগে। নাম লিখিয়েছেন কোচিংয়েও। তবে ক্রিকেটের প্রতি গভীর অনুরাগ তাকে আটকে রেখেছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ২২ গজে। সেই অধ্যায়ও শেষ হয়ে গেলো অবশেষে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দীর্ঘ খেলোয়াড়ি জীবনের পাঠ চুকালেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

আগেই জানিয়েছিলেন, সিপিএলেই ক্যারিয়ারের শেষ টানবেন ৪১ ছুঁইছুই এই অলরাউন্ডার। তবে লিগের মাঝ পথেই থামতে হয়েছে তাকে। মঙ্গলবার ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচের সপ্তম ওভারে ফাফ দু প্লেসির ক্যাচ নিতে গিয়ে চোট পান ব্রাভো। এরপর আর বোলিং না করে ব্যাটিংয়ে নামেন ১১ নম্বরে। কিন্তু দুটি বল খেলার পর আবার বাইরে চলে যেতে বাধ্য হন ব্রাভো।

মাঠ ছেড়ে বের হওয়ার পর জানা যায়, এটাই ব্রাভোর শেষ ম্যাচ। এই ম্যাচ দিয়েই সিপিএলের সবচেয়ে গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হলো ব্রাভোর। সিপিএলে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ত্রিনবাগোর হয়েই জিতেছেন তিনবার। অধিনায়ক হিসেবে চারবার।

সিপিএলে ১০৭ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। ব্যাট হাতে রান করেছেন ১২৯.৩৩ স্ট্রাইক রেটে ১ হাজার ১৫৫। ১০০ উইকেট ও ১ হাজার রানের ‘ডাবল’ সিপিএলে এখনও পর্যন্ত নেই আর কারও। এমন একজনকে তাই মনে রাখার মতো একটা বিদায় দিয়েছে দল। ম্যাচ শেষে ব্রাভোকে মাঠে বিদায়ী সম্ভাষণ জানিয়েছে দু’দলের ক্রিকেটাররা।