শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

সারাদেশে বৃষ্টি ঝরে কমবে তাপমাত্রা

সারাদেশে বৃষ্টি ঝরে কমবে তাপমাত্রা

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টির পর তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়েছে।

আজ বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ৬০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: ওমর ফারুক এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রথম ১২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পরবর্তী ১২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, একই এলাকায় আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টির আভাস রয়েছে। এসময়ে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শেষ ২৪ ঘণ্টায়ও আট বিভাগের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। এসময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।