শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

মহাসড়কের দু’দিকেই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে খাঁপাড়া সিজন ড্রেস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা এই অবরোধ কর্মসূচি শুরু করে।

শ্রমিকরা কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এরশাদনগর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

শ্রমিকরা জানায়, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সোয়া ১০টা) অবরোধ চলছিল।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা হচ্ছে। শ্রমিকদের সাথে কথা বলে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।