বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

থানায় হাজির রাসেল ভাইপার, যে কাণ্ড ঘটল

থানায় হাজির রাসেল ভাইপার, যে কাণ্ড ঘটল

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় এখন রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে। এবার যোগ হলো চারঘাট মডেল থানা। সোমবার রাতে হঠাৎ থানায় দেখা মেলে রাসেল ভাইপারের।  এতে থানায় কর্মরত অফিসার-ফোর্সদের মধ্যে রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সাপটিকে মেরে ফেলেছে পুলিশ। 

মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, সোমবার রাতে থানার ওয়াস রুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেল ভাইপার সাপ ফোঁস করে উঠে। পরে থানার অফিসার-ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়েছে।

এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় রাসেল ভাইপার দেখা দিলেও এই প্রথম চারঘাট থানা চত্বরে দেখা গেল। এতে অফিসার-ফোর্সদের মধ্যে আতঙ্ক রয়েছে। তবে গত কয়েকদিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ করে আগাছা পরিষ্কার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, থানাটি পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি চলে আসছে। তিনি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিছন্ন রাখার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন।