শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
 শিরোনাম
স্বাধীনতা পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী স্পিকার: গণতন্ত্র ছাড়া উন্নয়ন ও মুক্তি অসম্ভব তিন দেশ সফরে ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কোর্ট ব্যবস্থা ও বিচার প্রক্রিয়া আধুনিকীকরণে বিভিন্ন পদক্ষেপ: আইনমন্ত্রী বিএনপির প্রতিনিধি দল চীন সফরে, আমন্ত্রণ দিয়েছে সরকার টাইমের ‘১০০ প্রভাবশালী’ তালিকায় স্থান পেলেন তারেক রহমান ১৮০ দিনের কর্মসূচি অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ: প্রধানমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ২৫ হাজার টন ডিজেল আসছে ভারত থেকে এপ্রিলে কৃষকদের মাঝে সময়মতো সার-বীজ সরবরাহে পদক্ষেপ নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

নিহত নেতার পরিবারের পাশে বিএনপি

নিহত নেতার পরিবারের পাশে বিএনপি

বিএনপির হরতাল পালনের সময় নিহত নেতা আব্দুর রশীদের পরিবারকে দলের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার  নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে আব্দুর রশীদের গ্রামের বাড়িতে এ উপহার তুলে দেন বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক এই সভাপতি টিপু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় একটি বাচ্চাসহ গাভী তুলে দেন নিহত রশীদের পরিবারকে। পরে  নিহত আব্দুর রশীদের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়ার পৌর মেয়র মো. শরিফুল ইসলাম (লেলিন) ভাই, আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দয়ারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মো.আনছার আলী প্রমুখ।

 

টিপু বলে, গত বছরের ২৯ অক্টোবর বিএনপির হরতাল পালনকালে আওয়ামী চিহ্নিত সন্ত্রাসীরা আব্দুর রশীদ পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে রশীদের পরিবারে হাতে ঈদ উপহার তুলে দেওয়া হলো।