মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী

বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী

অভিনেতা জহির ইকবালের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ে। ২৩ জুন দুই পরিবারের সদস্যদের নিয়ে মুম্বাইয়ে খুব ব্যক্তিগতভাবে আয়োজিত হবে বিয়ের অনুষ্ঠান।

 

এমন দাবি ভারতের একাধিক প্রভাবশালী গণমাধ্যমের। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বছরখানেক ধরে লিভ টুগেদার করছিলেন সোনাক্ষী-জহির। অনেক দিন ধরেই তাঁরা চাইছিলেন বিয়ের আনুষ্ঠানিকতা সারতে। অপেক্ষায় ছিলেন, লোকসভা নির্বাচন কবে শেষ হবে! কারণ, সোনাক্ষীর বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্রে। নির্বাচনে জিততেই মেয়ের বিয়ের দিনক্ষণ পাকা করে ফেললেন তিনি।

 

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তাঁদের বিয়ের কার্ড ফাঁস হয়েছে। সম্পর্ক নিয়ে এত গুঞ্জন ছিল বলেই হয়তো সোনাক্ষীর বিয়ের কার্ডে লেখা হয়েছে ‘জল্পনা সত্যি হচ্ছে’। ম্যাগাজিনের আদলে ডিজাইন করা সেই কার্ডে বিয়ের স্থান উল্লেখ করা হয়েছে মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার বাস্তিয়ান রেস্তোরাঁ।

 

বছর দুয়েক ধরে সোনাক্ষী-জহিরের প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল মিডিয়ার অন্দরে। কিন্তু বিষয়টি নিয়ে প্রকাশ্যে কখনো কিছু বলেননি তাঁরা।

 

জহির ইকবাল বয়সে সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। উইকিপিডিয়া বলছে, সোনাক্ষীর বয়স ৩৭, আর জহিরের ৩৫। সালমান খানের নায়িকা হয়ে ‘দাবাং’ সিনেমা দিয়ে অভিষেক সোনাক্ষীর। জহিরের অভিষেকও সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে, ‘নোটবুক’ সিনেমা দিয়ে। ‘ডাবল এক্সএল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সোনাক্ষী-জহির।