বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

৯৬ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে আয় সাড়ে ১৩ কোটি টাকা

৯৬ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে আয় সাড়ে ১৩ কোটি টাকা

পবিত্র ঈদুল আজহার আগের চার দিনে (৯৬ ঘণ্টা) বঙ্গবন্ধু সেতু দিয়ে ১ লাখ ৮৪ হাজার ৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ১০০ টাকা।

 

সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদ সামনে রেখে ৭ জুন থেকে সেতুতে গাড়ির চাপ বাড়তে শুরু হয়। স্বাভাবিক অবস্থায় দৈনিক ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হয়। কিন্তু গত বুধবার রাত থেকে যানবাহনের চাপ বেড়ে দ্বিগুণ হয়।

 

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ পর্যন্ত ৪০ হাজার ৯০৬টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকার।