সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

আ.লীগ প্রার্থীকে হারালেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা

আ.লীগ প্রার্থীকে হারালেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নৌকার প্রার্থী বদরুদ্দোজা ফরহাদ হোসেনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হাবিবুর রহমান রবিবার (৭ জানুয়ারি) রাতে জানান, স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামান ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার বিএনপির সিদ্ধান্তকে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করার পর বিএনপি থেকে বহিষ্কৃত হন একরামুজ্জামান।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী শাহানুল করিম পেয়েছেন ২০৪ ভোট, ইসলামী ফ্রন্টের প্রার্থী ইসলাম উদ্দিন পেয়েছেন ৪২৭ ভোট এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বকুল হোসেন পেয়েছেন ১৪০ ভোট।

একরামুজ্জামান নির্বাচনি এলাকায় জনপ্রিয় হলেও আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি তার জয়ে বড় ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনটি আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। ১৯৯৬ সাল থেকে এ আসনটি ক্ষমতাসীন দলের দখলে।