মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

গোপনে বিয়ে ও সন্তানের বিষয়ে মুখ খুললেন রুক্সিণী

গোপনে বিয়ে ও সন্তানের বিষয়ে মুখ খুললেন রুক্সিণী

টলিউড জনপ্রিয় জুটি দেব-রুক্সিনীর প্রেমের কথা কারও অজানা নয়। তারা নিজেরাও স্বীকৃতি দিয়েছেন তাদের সম্পর্ককে। নেটিজেনরা উপভোগ করেন দুজন প্রেম।

এদিকে কয়েকদিন আগে গুগল জানায়, দেব-রুক্সিণী বিয়ে ৩ বছর আগেই সেরেছেন। সন্তানও রয়েছে। ঘটনাটি যে মিথ্যা সে কারও বুঝতে বাকি ছিল না। বিষয়টি নিয়ে মজা করেছিলেন স্বয়ং দেবও। তবে চুপ ছিলেন রুক্সিণী। এবার মুখ খুললেন। 

এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ওহ গড! এটা যে কোথা থেকে আসছে! গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়, একটা বাচ্চার কথাও আছে, সে আমার ভাগনি। যেহেতু ‘আমাইরা’-র সঙ্গে এত ছবি, ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে।

আনুষ্ঠানিক বিয়েটা কবে করবেন? জবাবে অভিনেত্রী বলেন, যে বছর মিডিয়া স্পেকুলেট করবে না, বোধহয় সেই বছর বিয়েটা করে নেব। আর আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখো যেদিন মনে হবে আই অ্যাম রেডি টু গেট ম্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। এবং বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে

আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ্য। মুক্তি পেয়েছে রুক্সিণীর ছবি ‘বুমেরাং’। এতে তার বিপরীতে দেখা গেছে টলিউড সুপারস্টার জিৎকে। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গেছে রুক্সিণী।