সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

বিমান দুর্ঘটনা: দুই মেয়েসহ প্রাণ হারালেন হলিউড অভিনেতা

বিমান দুর্ঘটনা: দুই মেয়েসহ প্রাণ হারালেন হলিউড অভিনেতা

দুই মেয়েসহ হলিউড অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার নিহত হয়েছেন। ক্যারিবিয়ান সাগরে একটি ছোট ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অলিভার ও তার দুই মেয়ে। বিমানটি উড্ডয়নের কয়েক মুহূর্ত পরই ক্যাারিবিয়ান সাগরে আছড়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে বিমানটি ক্যারাবিয়ান অঞ্চলের গ্রেনাডিন্সের ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়ায় যাচ্ছিল।

জার্মানিতে জন্ম নেওয়া হলিউডের এ অভিনেতা জর্জ ক্লোনির সঙ্গে ‘দ্য গুড জার্মান’ এবং ২০০৮ সালে অ্যাকশন-কমেডির সিনেমা ‘স্পিড রেসারে’ অভিনয় করেছিলেন।

ক্যারিবিয়ান অঞ্চলের রয়্যাল সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স পুলিশ ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার এক ইঞ্জিন বিশিষ্ট ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়ে নিহত হন তারা।

মাছ ধরার জেলে, ডাইভার এবং কোস্টগার্ডের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে যান। যেখান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ৫১ বছর বয়সী অলিভার, তার দুই মেয়ে মাদিতা (১০) ও আন্নিক (১২) এবং পাইলট রবার্ট সাচস নিহত হন।