মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

প্রকাশ্যে ধোনির মুখে সিগারেট, অন্তর্জালে তোপ

প্রকাশ্যে ধোনির মুখে সিগারেট, অন্তর্জালে তোপ

ভারতীয় ক্রিকেটের অন্যতম ভদ্র ও মার্জিত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তার ক্রিকেট ক্যারিয়ার গোটা বিশ্বে আলোচিত। অসাধারন ক্যাপ্টেন্সি, দুর্দান্ত উইকেট কিপিং বা নিখুঁত ফিনিশিং এর জন্য বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন ধোনি। তবে এবার এক ভিন্ন কারণেই শিরোনাম বনে গেলেন ক্যাপ্টেন কুল।

একটি অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায় তাকে। তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

ধোনির হুঁকা টানার ভিডিও শেয়ার করে টুইটারে একজন লিখেছেন, ‘এমএস ধোনি গাঁজা আর ড্রাগসের প্রচার করছেন। শুধু ভাবুন একবার যে এটি ভক্তদের উপর কেমন প্রভাব ফেলছে। দেশের মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলার জন্য এই মানুষটাকে গ্রেপ্তার করা উচিত। এই প্রতারক খেলোয়াড়কে বয়কট করুন। ’

আরেকজন লিখেছেন, ‘এটা এমএস ধোনি! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তবুও আমি তার একজন ভক্ত। ‘

তবে শুধুই যে ভক্তদের রোষানলে পড়েছেন ধোনি তা কিন্তু নয়। কেউ কেউ লিখেছেন, ‘মাঝেমাঝে শখ করে অনেকেই হুঁকা টান দেন। ধোনি নিয়মিত ধূমপান করেন না। একটি অনুষ্ঠানে গিয়ে হুঁকায় দু’একটা টান দিতেই পারেন তিনি। ধোনি কী করবেন, কী খাবেন— এ সব কিছুই তার ব্যক্তি স্বাধীনতা। ’

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কেবল আইপিএলেই দেখা যায় ধোনিকে। সামনের মৌসুমে আবারও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন তিনি।