শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
 শিরোনাম
শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল সঠিক সময়ে আগামী বছর বৃত্তি পরীক্ষা হবে: ববি হাজ্জাজ নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি স্বাধীনতা পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী স্পিকার: গণতন্ত্র ছাড়া উন্নয়ন ও মুক্তি অসম্ভব তিন দেশ সফরে ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কোর্ট ব্যবস্থা ও বিচার প্রক্রিয়া আধুনিকীকরণে বিভিন্ন পদক্ষেপ: আইনমন্ত্রী বিএনপির প্রতিনিধি দল চীন সফরে, আমন্ত্রণ দিয়েছে সরকার টাইমের ‘১০০ প্রভাবশালী’ তালিকায় স্থান পেলেন তারেক রহমান ১৮০ দিনের কর্মসূচি অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ: প্রধানমন্ত্রী

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

বৃহস্পতিবার যদিও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। তবে তারপরও দেশে অধিকাংশ এলাকায় চলমান তাপপ্রবাহ আরও দু’দিন অব্যাহত থাকতে পারে। অবশ্য আজ শনিবার দেশের কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে কিছু জেলায় শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকালের মতোই দিনের তাপমাত্রা উষ্ণ থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা আছে। এছাড়া দেশের কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কিছু জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় তাপমাত্রা কমতে পারে। তবে তা বেশি সময় স্থায়ী হবে না।

দুপুরের মধ্যে যেসব এলাকায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

আবহাওয়াবিদরা বলছেন, আগামী দুই দিন অন্তত তাপপ্রবাহের মধ্য দিয়ে যাবে।

বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় প্রচণ্ড গরমের কষ্ট আবারও ফিরে এসেছে। দিনের বেলায় তাপপ্রবাহ থাকছেই, রাতের বেলায় তাপমাত্রা আরও বাড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।