শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
 শিরোনাম
শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল সঠিক সময়ে আগামী বছর বৃত্তি পরীক্ষা হবে: ববি হাজ্জাজ নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি স্বাধীনতা পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী স্পিকার: গণতন্ত্র ছাড়া উন্নয়ন ও মুক্তি অসম্ভব তিন দেশ সফরে ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কোর্ট ব্যবস্থা ও বিচার প্রক্রিয়া আধুনিকীকরণে বিভিন্ন পদক্ষেপ: আইনমন্ত্রী বিএনপির প্রতিনিধি দল চীন সফরে, আমন্ত্রণ দিয়েছে সরকার টাইমের ‘১০০ প্রভাবশালী’ তালিকায় স্থান পেলেন তারেক রহমান ১৮০ দিনের কর্মসূচি অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ: প্রধানমন্ত্রী

১৩২ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় আটক ২০০ প্রবাসী

১৩২ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় আটক ২০০ প্রবাসী

মালয়েশিয়ার জোহর বারু অভিবাসন বিভাগ ভিসার অপব্যবহার দায়ে ১৩২ জন বাংলাদেশিসহ ২০৬ জনকে গ্রেপ্তার করেছে।

গত শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে পাসির গুদাংয়ের একটি নির্মাণ স্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির এ তথ্য জানান।

বাহারউদ্দিন তাহির জানান, এ অভিযানে ৯০ জন ইমিগ্রেশন পুলিশ সদস্য অংশ নিয়েছিল। ২০৬ জন অভিবাসীকে মালয়েশিয়ায় প্রবেশে তাদের ভিসা অপব্যবহারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

বাহারউদ্দিন আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ১৩২ জন পুরুষ, চীনের ৫১ জন পুরুষ, মিয়ানমারের ১০ জন, পাকিস্তানের ছয়জন পুরুষ, ইন্দোনেশিয়ার তিনজন পুরুষ, ভিয়েতনামের দুজন পুরুষ এবং চীনের দুজন নারী রয়েছেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৬১ এর মধ্যে। তদন্তে সহায়তা করার জন্য আমরা একজন স্থানীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করেছি।