শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
 শিরোনাম
শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল সঠিক সময়ে আগামী বছর বৃত্তি পরীক্ষা হবে: ববি হাজ্জাজ নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি স্বাধীনতা পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী স্পিকার: গণতন্ত্র ছাড়া উন্নয়ন ও মুক্তি অসম্ভব তিন দেশ সফরে ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কোর্ট ব্যবস্থা ও বিচার প্রক্রিয়া আধুনিকীকরণে বিভিন্ন পদক্ষেপ: আইনমন্ত্রী বিএনপির প্রতিনিধি দল চীন সফরে, আমন্ত্রণ দিয়েছে সরকার টাইমের ‘১০০ প্রভাবশালী’ তালিকায় স্থান পেলেন তারেক রহমান ১৮০ দিনের কর্মসূচি অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ: প্রধানমন্ত্রী

হিট অ্যালার্ট থাকলেও যেসব অঞ্চলে হবে বৃষ্টি

হিট অ্যালার্ট থাকলেও যেসব অঞ্চলে হবে বৃষ্টি

ফের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বলা হয়েছে, দেশের দুই বিভাগ চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। 

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একইরকম থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

এদিকে রোববার (২৮ এপ্রিল) সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  
একই ভাবে সোমবার (২৯ এপ্রিল) সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।