মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

পাকিস্তানের সিনেমা হলে ‘মোনা’ ‘জ্বীন’

পাকিস্তানের সিনেমা হলে ‘মোনা’ ‘জ্বীন’

দেশের সীমানা পেরিয়ে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ঈদের সিনেমা ‘মোনা : জ্বীন-২’। পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, মাল্টিপ্লেক্সসহ দেশটির ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো চলবে ছবিটির।

পাকিস্তানে ছবিটির মুক্তির ব্যাপারে ছবিটির প্রযোজক আবদুল আজিজ বলেন, এম আর নাইন সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। শুক্রবার (২৬ এপ্রিল) থেকে ইংরেজি সাবটাইটেলে ছবিটির প্রদর্শিত হচ্ছে সেখানে।

তিনি বলেন, গত ঈদের আগে আগে সেন্সরের জন্য ওখানে ছবিটি পাঠিয়েছিলাম। যাদের মাধ্যমে আমি ছবিটি ওখানে পাঠিয়েছি, তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও ছবিটি পছন্দ করেছেন। এ কারণেই মনে হচ্ছে ছবিটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে।

প্রযোজক আব্দুল আজিজের দাবি, ছবিটির বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহে থেকেই উঠে আসতে পারে।

তিনি বলেন, এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের ছবি মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের ছবির একটা বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা।

প্রসঙ্গত, ‘মোনা : জ্বীন-২’ ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশারসহ অনেকে।