শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
 শিরোনাম
শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল সঠিক সময়ে আগামী বছর বৃত্তি পরীক্ষা হবে: ববি হাজ্জাজ নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি স্বাধীনতা পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী স্পিকার: গণতন্ত্র ছাড়া উন্নয়ন ও মুক্তি অসম্ভব তিন দেশ সফরে ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কোর্ট ব্যবস্থা ও বিচার প্রক্রিয়া আধুনিকীকরণে বিভিন্ন পদক্ষেপ: আইনমন্ত্রী বিএনপির প্রতিনিধি দল চীন সফরে, আমন্ত্রণ দিয়েছে সরকার টাইমের ‘১০০ প্রভাবশালী’ তালিকায় স্থান পেলেন তারেক রহমান ১৮০ দিনের কর্মসূচি অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ: প্রধানমন্ত্রী

আব্দুল মোনেম গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

আব্দুল মোনেম গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
বন্ড সুবিধার অপব্যবহার করে কর ফাঁকি দেওয়া ৬৭৪ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ না করায় আব্দুল মোনেম সুগার রিফাইনারিসহ ব্যবসায়িক গ্রুপটির সব প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া, প্রতিষ্ঠানটির চলতি অ্যাকাউন্টসহ অন্যান্য সব অ্যাকাউন্ট অপরিচালনযোগ্য বা জব্দ করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপকদের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট (দক্ষিণ) এক অফিস আদেশে এ নির্দেশ দিয়েছে। কমিশনারের পক্ষে আদেশে সই করেন বন্ড কমিশনারেটের উপকমিশনার দ্বৈপায়ন চাকমা। আদেশে দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দরকে প্রতিষ্ঠানটির মালিকানাধীন সব প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সব বিজনেস আইডেনটিফিকেশন নম্বর বা বিআইএন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিআইএন স্থগিত রাখার অর্থ হচ্ছে—প্রতিষ্ঠানটির আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। বন্দরে যেসব পণ্য ইতোমধ্যে আমদানি হয়েছে, তার শুল্কায়ন কার্যক্রমও বন্ধ থাকবে।