বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীরা জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার: স্থানীয় সরকার মন্ত্রী

জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীরা জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দেশের জনস্বাস্থ্য বিশেষ করে স্যানিটেশন ও সুপেয় পানি সরবরাহের ক্ষেত্রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিশাল ভূমিকা রয়েছে। এই অধিদপ্তরের মাঠ পর্যায়ে ডিপ্লোমা প্রকৌশলীরা বিভিন্ন কাজে সম্পৃক্ত রয়েছেন এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরাসরি কাজ করে যাচ্ছেন। তাই জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীরা আমাদের জাতীয় উন্নয়নে সরাসরি ব্যাপক ভূমিকা রেখে চলেছেন।

তিনি মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতি আয়োজিত "স্মার্ট নাগরিকসেবা নিশ্চিতকরণে জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীদের অঙ্গীকার" শীর্ষক জাতীয় সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মোঃ তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন হয়েছে। সারাবিশ্বে রাশিয়া-ইউক্রেন এবং করোনা ভাইরাসের কারণে অর্থনীতির মন্থরগতির সময়ও বাংলাদেশে বিভিন্ন নেতিবাচক প্রভাব তুলনামূলক কম পড়েছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বগুণ।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ববাজারে সারের দাম ১১০০ ডলারের উপরে  বৃদ্ধি পাওয়ার পরও সরকার সার এবং কৃষি যন্ত্রপাতি আমদানি বন্ধ করেনি যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয় এবং খাদ্য উৎপাদনে কোন ব্যাঘাত সৃষ্টি না হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সরোয়ার হোসেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সভাপতি এ কে এম এ হামিদ।