সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন খলিলুর

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন খলিলুর

কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বিতর্কের সময় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবারের অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ কিউবার সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতাসীনদের সম্পদ কুক্ষিগত করার অভিযোগ তোলেন। এর প্রতিবাদে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিল্লা ও তাঁর প্রতিনিধিদলের সদস্যরা আপত্তি জানান। তাঁরা টেবিলে আঘাত করে বক্তব্যের প্রতিবাদ করেন।

পরিস্থিতি শান্ত না হওয়ায় খলিলুর রহমান অধিবেশন স্থগিত করেন। পরে নিয়ম ব্যাখ্যা করে কিউবার পররাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এরপর ওয়াল্টজ তাঁর বক্তব্য শেষ করেন এবং কিউবার বিরুদ্ধে অবরোধের নিন্দা জানিয়ে আনা প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানান।