সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে চান পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি মালিক

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে চান পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি মালিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কেনার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। সুযোগ ও শর্ত অনুকূলে থাকলে বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে চান তিনি।

আবুধাবিতে বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সামিন রানা বলেন, বিপিএল একটি ভালো টুর্নামেন্ট। বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেট নিয়ে মানুষের আবেগের কথা উল্লেখ করে তিনি লিগটির উন্নয়নের সম্ভাবনা দেখছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে ক্রিকেটের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। পিএসএলসহ বিভিন্ন লিগে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিপিএলে অবদান রাখতে চান সামিন।

দল কেনার সুযোগ না হলে বিসিবির সঙ্গে বিনিময় কর্মসূচি চালুর আগ্রহও জানিয়েছেন তিনি। এর মাধ্যমে দুই দেশের ক্রিকেটারদের অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করেন এই পাকিস্তানি ব্যবসায়ী।