বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর সরকারের ব্যাপক আয়োজন জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইয়ের বিনিয়োগ চাইল বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় নজরদারি নীতিমালা ও কারিকুলাম পরিমার্জনের উদ্যোগ: ববি হাজ্জাজ তৈরি পোশাকের বাইরে রপ্তানিতে ইতিবাচক ধারা, পাঁচ খাতে প্রবৃদ্ধি ১২-২৭ শতাংশ এলডিসি থেকে উত্তরণের পরও কমনওয়েলথের বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার অনুরোধ ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর প্রয়াত সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা সচিবালয়ে প্রবেশ ও অবস্থানের সময় প্রবেশ কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সফরে আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী

রামিসা হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া শুরু

রামিসা হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া শুরু

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল।

অভিযোগ গঠনের ফলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন  তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। 

এ ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। 

পরে পুলিশ তাদের গ্রেফতার করে। 

গত ২০ মে মামলার প্রধান আসামি সোহেল রানা (৩০) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। 

একই দিন আদালত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও (২৬) কারাগারে পাঠানোর আদেশ দেন। 

তদন্ত শেষে ২৪ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান। 

একই দিন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন চার্জশিট আমলে নেন।