বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

বাসের ভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

বাসের ভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্যের সাথে সমন্বয় রেখে সরকার বাসের ভাড়া সমন্বয় করেছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এ হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

আজ দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানোর একটি দাবি উত্থাপিত হয়েছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাকে সমন্বয় করতে চেয়েছি। 

মন্ত্রী আরো জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস মালিকদের দাবি ছিল প্রতি কিলোমিটারে ২৮ পয়সা করে বাড়ানোর। কিন্তু, সরকার জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে কিলোমিটারে মাত্র ১১ পয়সা ভাড়া বাড়িয়েছে। 

তিনি বলেন, এটাকে ভাড়া বাড়ানো বলবো না, এটাকে সমন্বয় বলা যাবে। কারণ, সারাদেশে বাসে ভাড়ার একটি মূল্য নির্ধারিত আছে আগে থেকেই। সেই আগের মূল্যের সঙ্গে এখন মাত্র ১১ পয়সা করে যুক্ত হবে। 

মন্ত্রী শেখ রবিউল আলম জানান,  ঢাকা ও চট্টগ্রামে আগে বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে মাত্র ১১ পয়সা। তাই এখন প্রতি কিলোমিটারে ভাড়া হবে দুই টাকা ৫৩ পয়সা। এই মূল্যবৃদ্ধির হার মাত্র ৪.৪৫ শতাংশ। 

মন্ত্রী বলেন, আগে আন্তঃজেলা বাসের প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারিত ছিল দুই টাকা ১২ পয়সা, এখন ১১ পয়সা মিলে বাসের ভাড়া দাঁড়ালো দুই টাকা ২৩ পয়সা। যা মূল্যবৃদ্ধির হারে মাত্র ৫.১৯ শতাংশ। 

মন্ত্রী বলেন, আজকের মধ্যেই মন্ত্রণালয় থেকে এই বাস ভাড়া সমন্বয়ের বিষয়ে প্রজ্ঞাপন  জারি করা হবে। কেউ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।