বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

যোগ্যরাই পাবেন কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড: পানিসম্পদ প্রতিমন্ত্রী

যোগ্যরাই পাবেন কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষক কার্ড বিতরণে দল-মত-ধর্ম-বর্ণ দেখা হবে না। যারা এই কার্ড পাওয়ার যোগ্য, তাদেরকেই এই কার্ড প্রদান করা হবে।

আজ দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৪ এপ্রিল দেশের অন্যান্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় ২ হাজার কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করবেন। তবে, আমি নিজেও জানি না কারা এই কার্ড পাবেন। আমাদের কৃষি মন্ত্রণালয়, ইউএনও সাহেব তিন স্তরে যাচাই-বাছাই করে নির্ধারণ করেছেন কে কে কোন ক্যাটাগরিতে এই কার্ড পেতে পারেন।

তিনি আরো বলেন, কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় দলীয় দৃষ্টিভঙ্গি বা অন্য কোনোকিছুই বিবেচনা করা হবে না, যারা কার্ডটি পাবার উপযুক্ত শুধু তারাই পাবেন। এইভাবে বাংলাদেশের ৪ কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের গৃহিণীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ইনশাআল্লাহ সামনের দুই-আড়াই মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করব।

তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা যে এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সহায়তা করছি, সেখানেও যেন কোনো দল-মত-ধর্ম-বর্ণ ইত্যাদির দৃষ্টিভঙ্গি থেকে কাউকে বিচার করা না হয়। যিনি সাহায্য পাওয়ার অধিকারী, যে  মানুষটি ক্ষতিগ্রস্ত— তিনিই যেন আমাদের এই সামগ্রী পেয়ে উপকৃত হতে পারেন।

সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে সবাইকে যার যার জায়গা থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের যুব সমাজ, পরিবার, আমাদের সন্তানদের, আগামী দিনের বাংলাদেশকে রক্ষা করতে শুধু প্রশাসন নয়, দল-মত-ধর্ম-বর্ণ সর্বোপরি প্রত্যেকটা সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। নেশার ছোবল থেকে আমাদের তরুণ সমাজকে, আগামী দিনের প্রজন্মকে রক্ষা করতে হবে।

এদিন প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

একইসঙ্গে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ ২ হাজার টাকা ও এক প্যাকেট শুকনো খাবার, ১৩০ পরিবারের সদস্যের হাতে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা এবং ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল প্রদান করেন।