সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

সংসদ নির্বাচন বাতিলের দাবি

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল-লিফলেট বিতরণ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল-লিফলেট বিতরণ

নির্বাচন বাতিলের দাবিতে মিছিল ও লিফলেট বিতরণ করেছেন জাতীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার থেকে কাটাবন মোড় পর্যন্ত এ কার্যক্রম চালান তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ ও মিছিল করা হয়।

এতে আরও অংশ নেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, রাসেল মাহমুদ, ফরহাদ উদ্দিন, মফিদুল আলম, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কাজী মোক্তার হোসেন, জসিম উদ্দিন, জেড আই কামাল, আমিনুল ইসলাম মোহসীন, সহ-সাধারণ সম্পাদক মো. মামুন,মোকসেদুর রহমান আবির, মো. জসিম উদ্দিন সরকার, মাসুম ভুঁইয়া, মোর্শেদ আলম, মো. মজিবুর রহমান, মো. আসাদুজ্জামান,সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শফি মাহমুদ জুয়েল, লুৎফর রহমান, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির,সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ,সহ কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার প্রমুখ।