সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

বৈদ্যুতিক গাড়ি বিক্রি চীনা প্রতিষ্ঠানের চমক

বৈদ্যুতিক গাড়ি বিক্রি চীনা প্রতিষ্ঠানের চমক

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে চমক সৃষ্টি করেছে চীনা কোম্পানি বিওয়াইডি। ২০২৩ সালের শেষ তিন মাসে ইলন মাস্কের টেসলার চেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে চীনা প্রতিষ্ঠানটি।

বিওয়াইডি জানিয়েছে, ২০২৩ সালের শেষ প্রান্তিকে তারা ৫ লাখ ২৬ হাজার ব্যাটারিচালিত গাড়ি বিক্রি করেছে। তবে গোটা ২০২৩ সালের হিসাবে মাস্কের টেসলার বিক্রি বেশি।  

মঙ্গলবার টেসলা জানিয়েছে, ২০২৩ সালের শেষ তিন মাসে তারা রেকর্ড ৪ লাখ ৮৪ হাজার ৫০০ বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করেছে এবং পুরো বছরে ১০ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করেছে।  

বছরের শেষের টেসলার ব্যবসা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। বছরের শেষে ২০২২ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি বিক্রি হয়েছে। এ ছাড়া ২০২৩ সালের শুরুর তুলনায় গতিও বেড়েছে।