সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

মেয়ের হলুদে ছিলেন আমিরের সাবেক দুই স্ত্রী

মেয়ের হলুদে ছিলেন আমিরের সাবেক দুই স্ত্রী

বলিউড স্টার আমির কন্যা ইরা খানের বিয়ে হয়েছে বুধবার। তার আগে মঙ্গলবার মুম্বাইয়ে হয়ে গেল গায়ে হলুদ। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে আমিরের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের নানা মুহূর্ত। দেখা গেল, সেজেগুজে ইরার গায়ে হলুদে হাজির হয়েছেন আমির খান, ইরার মা অর্থাৎ আমিরের সাবেক স্ত্রী রিনা দত্ত। অন্যদিকে, ইরার গায়ে হলুদে আমিরের পাশে দেখা গেল আরেক সাবেক স্ত্রী কিরণ রাওকেও। গায়ে হলুদের উপহার হাতে দুজনেই গেলেন ইরার হলদি অনুষ্ঠানে।

তবে ইরার গায়ে হলুদের ভিডিও ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়েছেন আমির খান। বলিউড অভিনেতাকে নেটিজেনদের সোজা প্রশ্ন, ‘প্রেমিকা’ ফাতিমা সানা শেখ কি নিমন্ত্রণ পেয়েছেন?

২০২২ সালের নভেম্বর মাসে ইরা খানের সঙ্গে নুপূর শিখরের জমজমাট বাগদান পর্ব সম্পন্ন হয়। দুই সাবেক স্ত্রী রিনা ও কিরণ রাওকে নিয়ে উপস্থিত ছিলেন আমির খান। মেয়ের জীবনের বিশেষ দিনে কাঁচাপাকা দাড়িতে, পাঠান স্যুটে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমিরের জিম ইনস্ট্রাকটর নূপুর শিখরের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়বেন ইরা।