মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কমনওয়েলথের সমর্থন কামনা ঢাকার সংসদে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান চিংড়ি ঘের নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে আইন পরিবর্তনের উদ্যোগ: ভূমিমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-কোরিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা

যে কারণে অভিনয় থেকে দূরে আছেন তাহসান

যে কারণে অভিনয় থেকে দূরে আছেন তাহসান

তাহসান খান। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা। ২০ বছরের ক্যারিয়ারে ইতিপূর্বে বিশেষ দিবসের কাজে দেখা মিললেও অনেক দিন ধরে অভিনয়ে নেই তিনি। বর্তমানে গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তাহসান খান।

নতুন বছরের প্রথম দিন একটি বেসরকারি টেলিভিশনের কনসার্টে হাজির হন তিনি। কনসার্ট শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহসান বলেন, আমি ২০ বছর ধরে কাজ করছি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে, আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না, তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।

তিনি জানান, দেড় বছর আগে মনে হয়েছে ইউটিউব নির্ভর কাজ আগের মতো আর ভালো হচ্ছে না। যার কারণে তখন থেকে আর কাজ করছি না। তবে বর্তমানে ওটিটিতে ভালো কাজ হচ্ছে। ভালো গল্প ও পরিচালক হলে ওটিটিতে কাজ করব। ভালো কাজের অপেক্ষায় আছি।

বর্তমানে অভিনয়ের চেয়ে গানকেই বেশি প্রধান্য দিচ্ছেন তাহসান। দুটি কারণে গান চালিয়ে যেতে চান বলে জানান তিনি।