বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

‘সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৫০ বছর লাগলেও অপেক্ষা করতে হবে’

‘সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৫০ বছর লাগলেও অপেক্ষা করতে হবে’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনী যদি ৫০ বছর সময় নেয় তাহলে ততদিন অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ড. ইউনূসের মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। ড. ইউনূসকে হেনস্তা করতেই সরকার তার বিরুদ্ধে মামলা করেছে বা শ্রমিকরা মামলা করেনি এইসব তথ্য সঠিক নয়।

সাংবাদিক দম্পতি মেহেরুন রুনি ও সাগর সরওয়ার হত্যা মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে। পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছুই নেই।