শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল? পদত্যাগের গুঞ্জনে যা জানাল হোয়াইট হাউস ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী? ৬৬ বছর আগের গবেষণা নিয়ে নতুন আলোচনা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নতুন তৎপরতা, স্যাটেলাইট চিত্রে মিলল ভূগর্ভস্থ স্থাপনার ইঙ্গিত তানজিন তিশার সদস্যপদ স্থগিত, অনির্দিষ্টকালের সিদ্ধান্ত অভিনয়শিল্পী সংঘের ইরানের মহাকাশ সক্ষমতা নিয়ে পেন্টাগনের প্রতিবেদন, বাড়ছে সামরিক প্রযুক্তির ব্যবহার পরিবারের সদস্যদের নিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, নরসিংদীতে আটক ১ খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন ১৪ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের আইপিএলের আগে চেন্নাই-হায়দরাবাদের বড় রদবদল, দল বদলালেন চার তারকা আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প

৬ ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক

৬ ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক

৬ ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় গতকাল শুক্রবার বিকেল  থেকে রাত পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ ছিল। 

উথলী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, গতকাল শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী দল রিফিল ট্রেন দিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে ৬ ঘণ্টা পর রাত ১১টা ১৫ মিনিটের দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল সচল হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীকে টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। 

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ পলাশ বলেন, রাত ১১টা ১৫ মিনিটের পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। 

খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান বলেন, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা চুয়াডাঙ্গার উথলী এলাকায় লাইনচ্যুত হয়। এতে খুলনা-যশোর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করায় রাত সোয়া ১১ টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। তবে, এতে কোনো ট্রেনের সিডিউল বাতিল হয়নি। সময়সূচিতে কিছুটা পরিবর্তন করতে  হয়েছিল।