শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

রাজধানীর টিকাটুলিতে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর টিকাটুলিতে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর টিকাটুলিতে একটি রাসায়নিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে টিকাটুলির মামুন প্লাজার একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। কেমিক্যাল সংরক্ষিত থাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।