শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি টাকার আনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা

প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি টাকার আনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে  মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে ইকোটেক্স  লিমিটেডের কাছ থেকে ৩ কোটি  টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ফারুক ই আজম বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য  প্রতিষ্ঠানটিকে  ধন্যবাদ জানান। 

উল্লেখ্য  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে   ২৪২ টি চেক / পে- অর্ডার/ও ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ১৬ লাখ ৭২ হাজার  ৩০৩  টাকার অনুদান গ্রহণ করেন। 

এ সময় অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম শফিকুল হায়দার, ইকোটেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বিন কাশেম, ফিনান্সিয়াল ডাইরেক্ট সৈয়দ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।