শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

গাজীপুরে সালমান, আনিসুল এবং সাবেক আইজিপি মামুন নতুন মামলায় আটক

গাজীপুরে সালমান, আনিসুল এবং সাবেক আইজিপি মামুন নতুন মামলায় আটক

 

গাজীপুরে সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

আজ তাদের গাজীপুর মেট্টোপলিটন আদালতে আনা হলে জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরের গাছা থানা এলাকায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা তিনটি পৃথক হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। 

সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩-এ তাদের হাজির করা হলে বিচারক ওমর হায়দার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, গাছা থানায় সংঘটিত হত্যার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় মোট আসামি করা হয়েছে শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীকে। এদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আনিসুল হক, কামরুল ইসলাম, সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এর আগে দায়ের হওয়া দুটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজ গাছা থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, কারাগার থেকে কঠোর নিরাপত্তায় সকাল ১০টায় চার আসামিকে আদালতে আনা হয় এবং বিচারক তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী শুনানি শেষে আসামিদের আবারও পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।