শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পাচ্ছে ৪ ব্যক্তি এবং প্রতিষ্ঠান

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পাচ্ছে ৪ ব্যক্তি এবং প্রতিষ্ঠান

‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার, ২০২৫’ এর জন্য চারটি ক্যাটাগরিতে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তারা এ পুরস্কার পাচ্ছেন।

‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে ১৮ জুন জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক চূড়ান্তভাবে মনোনীতরা হলেন— বন্যপ্রাণী সংরক্ষণ (ব্যক্তি পর্যায়): নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মো. ফজলে রাব্বী। 

বন্যপ্রাণী সংরক্ষণ (প্রতিষ্ঠান/সংগঠন পর্যায়): শেরপুর সদরস্থ শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি।

বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (ব্যক্তি পর্যায়): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা (প্রতিষ্ঠান পর্যায়): ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ (পক্ষে: বিভাগীয় চেয়ারম্যান ড. মোসা. শেফালী বেগম)।

নীতিমালা অনুযায়ী, প্রতিটি শ্রেণির পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে প্রদান করা হবে ২২ ক্যারেট মানের ২ ভরি (২৩.৩২ গ্রাম) ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার অ্যাকাউন্ট-পে চেক ও একটি সম্মাননা সনদ।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ ধরনের সম্মাননা দেশের বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা ও পরিবেশ শিক্ষায় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াবে। পাশাপাশি, পরিবেশবান্ধব উদ্যোগকে অনুপ্রেরণা জোগাবে ও ভবিষ্যৎ প্রজন্মকে এ কাজে উৎসাহিত করবে।