সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

ফেসবুক মানেই যেন যা ইচ্ছা বলা যাবে : সুনেরাহ

ফেসবুক মানেই যেন যা ইচ্ছা বলা যাবে : সুনেরাহ

ফেসবুকের ওপর বেশ চটেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ফেসবুক পোস্ট নিয়ে যেন অজানা এক ভয়ের মধ্যে থাকেন তিনি। কারণ, ফেসবুকে কারও সঙ্গে ছবি পোস্ট করলেই নানা রকম মন্তব্য শুনতে হয় তাকে। ফেসবুকের অনুসারীরা বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করলেও ধরে নেন সুনেরাহর প্রেমিক। তবে এসব সয়ে গেছে তার। কোনো মন্তব্যকেই গুরুত্ব দিচ্ছেন না এই অভিনেত্রী। তারপরও ফেসবুক নিয়ে বিপদ কাটছেই না।

প্রায়ই সহকর্মী ও পছন্দের মানুষদের জন্মদিন বা বিশেষ দিনে তাদের সঙ্গে ছবি পোস্ট করতে হয় সুনেরাহকে। শুভকামনা জানানো সেসব ছবি ঘিরে এসব মন্তব্য। গতকাল সুনেরাহ তরুণ পরিচালক নুহাশ হুমায়ূনের সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেই ছবি নিয়ে অনেকেই নাটক ও সিনেমার বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন। সেখানে কেউ কেউ মন্তব্য করতে ছাড়েননি, এই অভিনেত্রী নুহাশের সঙ্গে প্রেম করছেন কি না।

এটা নিয়ে সুনেরাহ বিরক্তি নিয়ে বলেন, এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এখন নুহাশ আমার মিডিয়ার সহকর্মী বলেই কি আপনারা জিজ্ঞাসা করছেন। কিন্তু মিডিয়ার বাইরের বন্ধুদের সঙ্গে ছবি দিলেও একইভাবে মন্তব্য করে। এখন সোশ্যাল মিডিয়ার কে কী বলছে, এগুলো ঘেঁটে কি লাভ আছে? মানুষ তো কত কিছুই বলে। ফেসবুক মানেই মানুষ যা ইচ্ছা বলতে, লিখতে পারবে। যে কারণে এখন ছবি পোস্ট করতেই বিরক্ত লাগে। বন্ধুদের সঙ্গে ছবি দিলেও ধরে নেয় বয়ফ্রেন্ড। পরে যা ইচ্ছা, তা–ই বলতে থাকে। এখানে স্বাধীনতা বলে কিছু নেই।

কিছুদিন আগের কথা। এক ব্যক্তি ফেসবুক থেকে সুনেরাহর ছবি ডাউনলোড করে নিজের বলে দাবি করেন। পরে সেই ব্যক্তি সুনেরাহকেই অভিযুক্ত করে ফেসবুকে ক্লেইম করেন। সুনেরাহ বলেন, আমার ছবি সেটা অন্য একজন আমার পোস্ট থেকে কপি করে আমাকে দোষী বানিয়েছে, ফেসবুকের কাছে অভিযোগ করেছে, আমি তার ছবি ব্যবহার করেছি। যা হওয়ার তা–ই! মার্চ পর্যন্ত আমি ফেসবুক পেজ ব্যবহার করতে পাবর না। আমার নিজের ছবি দিয়েই কপিরাইট ক্লেইম দিয়েছে। যে ক্লেইম করেছে, সে আবার আমাকে ব্লক করে রেখেছে। তাকেও ধরতে পারছি না। এখন কী করব, কিছুই করার নেই।

বিরক্ত হয়ে ফেসবুকে মন্তব্য দেখা বন্ধ করেছেন এই অভিনেত্রী। তার মতে, এখনো অনেক ফেসবুক ব্যবহারকারী রয়েছেন, যাদের নিয়মিত কাজ মানুষকে বিপদে ফেলা। কেউ কেউ নিয়মিত অভিনয়শিল্পীদের অনুসরণ করে ওত পেতে থাকেন ক্ষতি করার জন্য।