শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত জাতীয় স্টেডিয়াম : আসিফ মাহমুদ

আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত জাতীয় স্টেডিয়াম : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় স্টেডিয়াম এখন আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়াঙ্গন নয়, এটি জাতীয় গৌরবের প্রতীক।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘আধুনিক রূপে সজ্জিত জাতীয় স্টেডিয়াম এখন আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর নবনির্মিত অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধায় এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়াঙ্গন নয়-এটি জাতীয় গৌরবের প্রতীক। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।’

অপর এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর, বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ (Google Pay) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে।’

আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় তাদের কার্যক্রম শুরু করবে। এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের হাতে থাকা ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ ‘ডিজিটাল ওয়ালেট’ হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে।