সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

অস্কারজয়ী ভয়েস আর্টিস্ট ‘অ্যানা’ আর নেই

অস্কারজয়ী ভয়েস আর্টিস্ট ‘অ্যানা’ আর নেই

অস্কারজয়ী অ্যানিমেটেড ‘কোকো’ সিনেমার ভয়েস আর্টিস্ট ও মেক্সিকান অভিনেত্রী অ্যানা ওফেলিয়া মারগুইয়া মারা গেছেন। ৩১ ডিসেম্বর পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

‘দ্য গার্ডিয়ান’র খবরে জানা গেছে, অভিনেত্রী অ্যানা ওফেলিয়া মারগুইয়া মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে মেক্সিকোর ন্যাশনাল ফাইন আর্টস ইনস্টিটিউট। কিন্তু তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

মেক্সিকোর সংস্কৃতি সচিব আলেজান্দ্রা ফ্রাস্টো গুয়েরেরো এক বিবৃতিতে বলেছেন, ‘মহান এই অভিনেত্রী আমাদের বর্তমান বাস্তবতায় এক বিশাল শূন্যতা সৃষ্টি করে গেছেন।’

লি আঙ্করিচ পরিচালিত ‘কোকো’ সিনেমা ২০১৭ সালে মুক্তি পায়। সিনেমাটিতে দেখা যায়, ১২ বছরের বালক মিগেল গান ভীষণ ভালোবাসে। গান শেখার কারণে মৃতদের দেশে চলে যায় বালকটি। ছেলেটির দাদির চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন অ্যানা ওফেলিয়া।