শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

সর্বসাধারণের কাছে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার

সর্বসাধারণের কাছে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল থেকে ৩ জুন পর্যন্ত সারাদেশব্যাপী সর্বসাধারণের কাছে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হবে।

৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ৬টি বিভাগীয় শহরে ১০টি করে অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাকে পণ্য বিক্রয় হবে।

ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রয়ের ব্যবস্থা নেয়া হয়েছে। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম আগামীকাল থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলমান থাকবে।

পাশাপাশি নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল) ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।